ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চীন সফরে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

চীন সফরে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’

এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তাঁর।

কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয়। সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

এদিকে কিমের যাতায়াতের ধরনও আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি সাধারণত অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে চীনের শেনজেনের দূরত্বও এক হাজার মাইলের বেশি।

এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে কিম জং উন আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

Posted ১০:৪৮ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।