নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
বাংলাদেশের মানুষকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে ভারত সুপরিকল্পিত চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন রিজভী। অভিন্ন নদীগুলোর পানির প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির সঙ্গে প্রতারণা জড়িয়ে রয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে দীর্ঘ ৫৫ বছর ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি।
তিনি বলেন, পানির অধিকার আদায়ের আন্দোলন আরও জোরালো করতে হবে। এ দাবিতে প্রতিবাদ ক্রমেই তীব্র থেকে তীব্রতর করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সীমান্তে হত্যা বন্ধ এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
Posted ৩:৩৪ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।