ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, বন্ধ ১৭ কারখানা; মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, বন্ধ ১৭ কারখানা; মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকায় শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারবে।

এদিকে, সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ বি এম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। কোথাও কোথাও বন্ধ রয়েছে উৎপাদনও।

৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিল্পাঞ্চলে ৬ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানার অনুমোদন রয়েছে। এসব কারখানার মধ্যে ৯০০টির বেশি রপ্তানিমুখী।

Facebook Comments Box

Posted ৮:১১ এএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।