ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এ অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি হয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতাদের কার্যকর ও জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:৪৩ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।