নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে কারখানায় কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর সকাল ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় শ্রমিকরা সরে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Posted ৬:৫৬ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।