ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সৌদি আরবে যৌথ অভিযান, ৬ প্রবাসী নারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

সৌদি আরবে যৌথ অভিযান, ৬ প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে গ্রেফতার হওয়া ছয় নারী কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্যমতে, অভিযানের পর গ্রেফতার নারীদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সৌদি আরবে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ। এ অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এ অপরাধের শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিধান থাকলেও ওই বছরের এপ্রিল মাসে সৌদি সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে তা বাতিল করা হয়।

এ ছাড়া দেশটিতে কোনো প্রবাসী এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৩ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।