নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 137 বার পঠিত

শিক্ষা সফর শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো একটি বাস। আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়ক থেকে প্রায় ৩০ মিটার গভীর খাদে বাস পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন আরোহী ছিলেন।
দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
Posted ১:৩৪ এএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।