শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে তিনি বনে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে তিনি বনে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি ও সিটিটিসি এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযোনে শনিবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত আজ রোববারে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সূত্রের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় কক্সবাজারের চকরিয়া থানা থেকে আরিফ মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সাথে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, ‘সরকার তাকে ১৭ ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এ পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।’ এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন তিনি।

আরও জানানো হয়, আরিফ গত ১০ ফেব্রুয়ারি সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি ও প্রচারও করেন। ওই গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন হিসেবে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা দাবি করা হয়। এছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।

Facebook Comments Box

Posted ১১:১০ এএম | সোমবার, ২৩ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(311 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।