জেলা প্রতিনিধি | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরির সঙ্গে দ্রুতগতির ট্রলারের সংঘর্ষে তরিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ট্রলারের চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে মেঘনা নদীর লক্ষ্মীরচর চ্যানেলের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুলের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়।
স্থানীয় ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে বিআইডব্লিউটিসির ফেরি ‘কাকলি’ চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মেঘনা নদীর বড় অংশ পেরিয়ে লক্ষ্মীরচর চ্যানেলের মুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেরিটিকে ধাক্কা দেয়।
এতে ফেরির ডেকে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় সেখানে থাকা চার-পাঁচজন মাদ্রাসাছাত্রও পড়ে যায়। তাদের মধ্যে তরিকুল ফেরিতে থাকা একটি ট্রাকের বডিতে মাথায় আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর ঘাটে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিআইডব্লিউটিসির শরীয়তপুর ঘাটের পরিচালক ইকবাল হোসেন জানান, চাঁদপুর ফেরিঘাট থেকে শরীয়তপুরে আসার পথে দ্রুতগতির একটি ট্রলার ফেরিতে আঘাত করে। এতে এক মাদ্রাসাছাত্র নিহত ও আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রলারের চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
Posted ৭:১৯ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।