ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৭; ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৭; ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও এসআরবির সদস্যরা হাসপাতালের ভেতরে অভিযান চালান। এ সময় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। অন্য পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শুধু দালালদের বিরুদ্ধেই নয়, তাদের যারা মদদ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি থেকে রক্ষা করতে দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।