নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বানারীপাড়া উপজেলার ভাইসারী ইউনিয়নের বাসিন্দা।
শনিবার সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার গজালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসটি গজালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অনেক নারী ও শিশু আটকা পড়েছেন বলে জানা গেছে।
এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে পরবর্তী বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Posted ৮:০৩ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।