ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস চালু

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস চালু

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস চালু করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাস দুটি বরাদ্দ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নিজস্ব পরিবহন সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি কলেজটিকে দুটি ডাবল ডেকার বাস বরাদ্দ দিয়েছে। বাস দুটির জ্বালানি খরচ বহন করবে কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া পরিবহন সুবিধার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৬০০ টাকা করে নেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাস দুটি চালুর ফলে দূরদূরান্ত থেকে কলেজে আসা শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।