নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

রাজধানীর নবাবেরবাগ এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
Posted ৬:২১ এএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।