ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুনে জ্বলছে ৪ তেলবাহী ট্যাংকার: ইরান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুনে জ্বলছে ৪ তেলবাহী ট্যাংকার: ইরান

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেগুলো এখনো জ্বলছে। একই এলাকায় আরও দুটি জাহাজ আটক এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানি বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নিষিদ্ধ ঘোষিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের চেষ্টা করছিল চারটি তেলবাহী ট্যাংকার। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত হানলে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়, একই এলাকায় আরও দুটি জাহাজ বা নৌযান আটক করা হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কথা জানান। এর আগে দেশটির বৃহত্তম দ্বীপ কেশমে অভিযান চালানোর খবরও সামনে আসে। এসব ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, সংঘাত পুনরায় শুরু হলে কোনো পক্ষই লাভবান হবে না। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: রয়টার্স ও গালফ নিউজ

Facebook Comments Box

Posted ৬:৫৫ এএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।