ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা উপেক্ষা করায় হামলা চালানো হয়।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
এ সময় জাহাজটিকে কয়েক দফা সতর্ক করে মার্কিন বাহিনী। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
হামলায় জাহাজটির স্টিয়ারিং গিয়ার ও ইঞ্জিন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে জাহাজটি আর ইরানের দিকে এগোতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সেন্টকম বলেছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সমুদ্র অবরোধ এখনো বহাল রয়েছে।
মার্কিন বাহিনীর তথ্য অনুযায়ী, ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর বাইরে তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।
তবে সর্বশেষ এই হামলার বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
Posted ২:৩২ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।