ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কক্সবাজারে বাসের চাপায় দুই নারীসহ ৩ অটোরিকশাযাত্রী নিহত

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

কক্সবাজারে বাসের চাপায় দুই নারীসহ ৩ অটোরিকশাযাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই যাত্রী। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:০৫ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।