ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আগামী বছর থেকে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে ক্রীড়াশিক্ষা: আমিনুল হক

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

আগামী বছর থেকে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে ক্রীড়াশিক্ষা: আমিনুল হক

আগামী বছর থেকে চতুর্থ শ্রেণিতে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অভ্যস্ত করে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে গিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, অভিভাবকেরা সন্তানদের স্কুলে নিয়ে যান, সেখানে অপেক্ষা করেন এবং ছুটি হলে আবার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর পাশাপাশি বিকেলেও খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। অতীতে ফাঁকা জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, যেখানে ফাঁকা মাঠ থাকবে, সেখানেই খেলার মাঠ তৈরি করতে হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমিও খেলাধুলার প্রতি আগ্রহী। দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করছি। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ শরীর ও সুন্দর জীবন গড়ে তোলার পাশাপাশি একটি আদর্শ সমাজ বিনির্মাণ আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন কুঁড়ির প্রথম আসরে ১ লাখ ৬৫ হাজার শিশু অংশগ্রহণ করেছে। সেখান থেকে বাছাই করা ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষিত করা হয়েছে। বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবেও গড়ে উঠতে পারে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় দুই দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এবং রাজশাহী মহানগরীর প্রশাসক রিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৫ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।