ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় ৩০ বছর বয়সী দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তাঁর বুকে লাগে। এর পরপরই মাঠে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
এ ঘটনার পর ম্যাচের ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় খেলা স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।
টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এদিকে দে মিগেলের দ্রুত সুস্থতা কামনা করেছে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব।
২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর টেনেরিফে যোগ দেন এই ফরোয়ার্ড।
Posted ৫:২৭ এএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।