ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফিলিপস- ব্রেসওয়েলের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড ভারত, ৮৭ রানের জয় নিউজিল্যান্ডের

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

ফিলিপস- ব্রেসওয়েলের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড ভারত, ৮৭ রানের জয় নিউজিল্যান্ডের

সাত বছর পর নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে চলমান সিরিজে প্রথম জয়ের স্বাদ পেয়েছে কিউইরা।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতেই টিম সাইফার্টকে হারালেও দমে যায়নি নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও ড্যারিল মিচেলের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে স্বাগতিকরা। পাওয়ার প্লের ৬ ওভারেই ৬৭ রান সংগ্রহ করে দলটি।

এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান গ্লেন ফিলিপস। মাত্র ৪৯ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েলও। মাত্র ২৫ বলে ৬৫ রান করে ভারতীয় বোলারদের দিশেহারা করে দেন তিনি।

দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। এটি টি-টোয়েন্টিতে কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাশাপাশি ভারতের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বোচ্চ দলীয় রানও এটি।

জবাবে ২৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই মাত্র ৪ রান করে বিদায় নেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা ২৭ রান করে ফিরলে চাপে পড়ে সফরকারীরা।

পরবর্তী ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তিলক ভার্মা ৩৫ রান করেন। নামান ধির ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল জ্যাকব ডাফি। মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি।

এ জয়ে সাত বছর পর নিজেদের মাঠে ভারতের বিপক্ষে জয়ের খরা কাটাল নিউজিল্যান্ড।

Facebook Comments Box

Posted ২:০৮ পিএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।