ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের ফাইনালে বাংলাদেশ

ফিফা অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের ই গ্রুপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রাতুল। আটজনের ফুটবল ফরম্যাটে ২০ মিনিট করে দুই অর্ধের এই ম্যাচে আর কোনো গোল হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার গ্যাবনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল দলটি।

আজারবাইজানে আয়োজিত এই টুর্নামেন্টে ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ সি গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছিল। পঞ্চম স্থানে থাকা ৩২টি দলকে নিয়ে চলছে নকআউট পর্ব।

ই গ্রুপে চারটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফিফা এই টুর্নামেন্টে ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। ফাইনালে জয়ের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

Facebook Comments Box

Posted ৪:৫০ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।