ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রডগেজ সম্প্রসারণের পর চালু হতে পারে পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ব্রডগেজ সম্প্রসারণের পর চালু হতে পারে পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন

দেশের সব রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের কাজ শেষ হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রেলওয়ের মহাপরিচালক বলেন, পঞ্চগড় থেকে আপাতত নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১৮টি নতুন কোচ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০টি কোচ দেশে আসবে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচও পরিবর্তন করা হবে। কোচগুলো দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালু করা দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তর করা হয়নি। এ কাজ শেষ হলে পঞ্চগড়-কক্সবাজার রেলপথের যৌক্তিকতা এবং এ পথে যাত্রী চাহিদা রয়েছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে মো. আফজাল হোসেন বলেন, এ নিয়ে আগে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বাংলাবান্ধার ওপারে ভারতের সঙ্গে রেলপথের সংযোগ না থাকায় প্রকল্পটি বাস্তবায়ন করলে প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগ সুবিধা পাওয়া যাবে না।

তবে বাংলাদেশ ও ভারত উভয় দেশ সম্মত হলে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১:৫৯ পিএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।