ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, গুরুতর আহত ৩

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, গুরুতর আহত ৩

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের প্রচণ্ডতায় নিহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মর্মান্তিক এ ঘটনায় মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।