ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির ব্রকো জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন ছিলেন। তারা সবাই ইতালির নাগরিক। নিহত চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং অন্য দুজন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

দুর্ঘটনায় আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই শোকের মুহূর্তে তার প্রথম ভাবনা নিহতদের স্বজনদের নিয়ে। ব্যক্তিগতভাবে এবং প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানায়, বসনিয়া ও হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সামরিক পরিবহন হেলিকপ্টারটি মাটিতে উল্টে পড়ে রয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’র আওতায় বসনিয়ায় মোতায়েন ছিল। ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করাই এ মিশনের প্রধান দায়িত্ব।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবার এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিয়োজিত মিশনের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।