ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১৮টি

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১৮টি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৩০০ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় এবং এক ব্যবহারকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় কিছু অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ কর্তৃপক্ষ।

প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই অসাধু চক্রগুলো আবার নতুন করে সংযোগ স্থাপন করে। ফলে অবৈধ গ্যাস সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। সুহিলপুর এলাকায় এর আগেও একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:২২ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।