ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে আটক ছেলে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে আটক ছেলে

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় নেওয়া হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে হত্যার পর থেকেই আত্মগোপনে ছিল আনোয়ার। পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোবাইল ফোন চার্জ দিতে প্রতিবেশীর বাড়িতে যায় আনোয়ার। তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বিরোধে জড়ায় আনোয়ার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে সে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই পালিয়ে ছিল আনোয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৬:৫১ এএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।