ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। তিনি জানান, হাইকোর্টের জামিন আদেশের পর বিদিশার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।
ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন বিদিশা। শুনানি শেষে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
Posted ৭:৪১ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।