ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল

ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা। অর্থ সম্পাদক হয়েছেন দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দফতর সম্পাদক পদে দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) এবং প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

এর আগে মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে এবং সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।