ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোনটি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোনটি

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরস্কার জয়ের দৌড়ে আলো ছড়িয়েছেন হ্যারি কেইন, অ্যালেক্সিয়া পুতেয়াসসহ বিশ্ব ফুটবলের তারকারা। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পুরুষদের বিভাগে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। আর নারী ফুটবলে তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘সোনালী বল’ জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস।

মূল দুই পুরস্কারের পাশাপাশি সেরা তরুণ খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, স্ট্রাইকার ও ক্লাবসহ বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে আরও ১১টি পুরস্কার। এবারের আয়োজনে স্পেন ও ইংল্যান্ডের প্রতিনিধিদের সাফল্য ছিল উল্লেখযোগ্য।

একনজরে ১৩ পুরস্কারের বিজয়ীরা

ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

নারী ফুটবলে সেরা গোলরক্ষক: কাতা কোল (বার্সেলোনা)

পুরুষ ফুটবলে সেরা গোলরক্ষক: উনাই সিমোন (স্পেন)

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

সেরা পুরুষ স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

সেরা নারী স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুকা)

হ্যারি কেইনের প্রথম ব্যালন ডি’অর জয় যেমন পুরুষ ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করেছে, তেমনি অ্যালেক্সিয়া পুতেয়াসের তৃতীয়বারের সাফল্য নারী ফুটবলে তাঁর ধারাবাহিক শ্রেষ্ঠত্বেরই স্বীকৃতি। সব মিলিয়ে তারকাদের ব্যক্তিগত অর্জন ও দলীয় সাফল্যে জমজমাট ছিল এবারের ব্যালন ডি’অর আয়োজন।

Facebook Comments Box

Posted ৬:০১ এএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।