ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক গোল, দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

এক গোল, দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। বিদায়টাও হলো রাজার মতো। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন কিংবদন্তি ফরোয়ার্ড লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে আবেগঘন বিদায় জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। ফলে মেসির বিদায়ী ম্যাচে গোলহীন থাকার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে সেই অপেক্ষার অবসান ঘটে দ্রুতই।

৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। ডান দিক থেকে মেসির নিখুঁত কর্নার কিকে কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার। এই অ্যাসিস্টের মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে।

এরপর ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারও গোলের পেছনে ছিলেন মেসি। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাজ।

দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই স্কোরশিটে নাম লেখান মেসি। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭০তম মিনিটে স্পট কিক থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠিয়ে দেন মেসি। বেনিনের গোলরক্ষকের কিছুই করার ছিল না।

মেসির গোলের পর সতীর্থরা ছুটে যান তার দিকে। গ্যালারিতেও শুরু হয় আবেগের বিস্ফোরণ। বিদায়ী ম্যাচে প্রিয় তারকার গোল উদ্‌যাপনে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

এর আগে ম্যাচের ১০ম মিনিটেও দেখা যায় বিশেষ এক আবেগঘন মুহূর্ত। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে রেফারি খেলা থামিয়ে দেন। পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানায়। হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন মেসিও।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এক গোল ও দুটি অ্যাসিস্টে নিজের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি।

Facebook Comments Box

Posted ৬:৪৩ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।