ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াড ঘোষণার প্রথা ভাঙছে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াড ঘোষণার প্রথা ভাঙছে বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগার ১৩তম রাউন্ডে ভিলারিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচের আগে নিজেদের প্রচলিত রুটিনে পরিবর্তন এনেছে কাতালান ক্লাবটি। এবার ম্যাচডে স্কোয়াডের তালিকা প্রকাশ না করে সরাসরি মূল একাদশ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রবিবার (২২ নভেম্বর) ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচটিতে জয় তুলে নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখাই তাদের লক্ষ্য। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেল্তার বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে।

সাধারণত ম্যাচের দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচডে স্কোয়াড ঘোষণা করে বার্সেলোনা। তবে এবার সেই রীতি থেকে সরে আসছে ক্লাবটি। স্থানীয় সময় দুপুরে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আলাদা করে স্কোয়াড তালিকা প্রকাশ না করে সরাসরি মূল একাদশ ঘোষণা করবে তারা।

বার্সেলোনা বিষয়ক বিশ্বস্ত সংবাদকর্মী আশরাফ বেন আয়াদ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তার মতে, ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশের পরিকল্পনা নেই ক্লাবটির। বরং সরাসরি শুরুর একাদশ প্রকাশ করা হবে।

মূল একাদশ ঘোষণার মধ্য দিয়ে চোট কাটিয়ে কয়েকজন খেলোয়াড়ের মাঠে ফেরার বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে ফিরতে পারেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফরোয়ার্ড রাফিনিয়া।

অন্যদিকে, চলতি সপ্তাহে অনুশীলনে নতুন করে চোট পাওয়ায় ভিলারিয়ালের বিপক্ষে খেলতে পারছেন না ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলেলোনাকে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ এএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।