ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি উত্তর গাজায় একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন।
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে সামরিক যান থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া উত্তর গাজায় একটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির উপকূল লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ। মধ্য গাজায় ইসরায়েলি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর খবর পাওয়া গেছে।
গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও গাজাজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
Posted ১০:১৩ এএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।