শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   222 বার পঠিত

সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত ২০২৬ সালের ৯০১ বিলিয়ন ডলারের বাজেটের চেয়ে ২০২৭ সালের বাজেট ৫০ শতাংশ বেশি হবে।

এই সময়টাকে তিনি, ‘অত্যন্ত সমস্যাপূর্ণ এবং বিপজ্জনক সময়’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি আমাদের ‘ড্রিম মিলিটারি’ (স্বপ্নের সামরিক বাহিনী) তৈরিতে সাহায্য করবে, যেটি দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা আমাদের সব শত্রুর ক্ষেত্রেই নিরাপদ এবং সুরক্ষিত রাখবে।

পৃথক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অন্যতম কন্ট্রাক্টর বা ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি, যাতে সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে।

ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।

তবে দেশটির অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ট্রাম্প বলেছেন, শুল্কের মাধ্যমে অর্থ আনার কারণে ওয়াশিংটন তার প্রস্তাবিত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট ‘সহজেই ছুঁতে’ পারবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৪৩ পিএম | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।