ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মক্কার দিকে ড্রোন: সৌদির অভিযোগে ইরানের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

মক্কার দিকে ড্রোন: সৌদির অভিযোগে ইরানের সতর্কবার্তা

মক্কার দিকে ইয়েমেনের হুতিদের ড্রোন পাঠানোর সৌদি আরবের অভিযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে।

বৃহস্পতিবার এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থাপনায় হামলা বা এসব স্থানের মানুষের জন্য হুমকি নিন্দনীয়। তবে একটি ড্রোন ভূপাতিত করার দাবির ভিত্তিতে কোনো পক্ষকে দায়ী করা উচিত নয়।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মক্কার দক্ষিণে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগটি অস্বীকার করে বলেন, তাদের অভিযান সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়, পবিত্র স্থাপনাগুলো নয়।

সূত্র: ইকোনমিক টাইমস

Facebook Comments Box

Posted ৬:৫৫ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।