ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান। নেশনস লিগকে সামনে রেখে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপাল ও গুইলাম রেস্তেস।
দলের অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পেকেই রেখেছেন জিদান। এমবাপ্পেকে নিয়ে তিনি বলেন, ‘সে আমার দলের অধিনায়ক। সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের দায়িত্ব নেওয়া জিদানের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হবে তার।
নেশনস লিগে এই পর্বে ফ্রান্সের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম ও ইতালি।
ফ্রান্সের স্কোয়াড:
মাইক মাইনিয়ঁ, রবিন রিসের, গুইলাম রেস্তেস, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু, আদ্রিয়াঁ ট্রুফার্ট, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা, এদুয়ার্দো কামাভিঙ্গা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা।
Posted ৭:৪৩ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।