ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০০ গোলের মাইলফলকের চেয়েও বড় রিয়ালের জয়, বললেন এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

১০০ গোলের মাইলফলকের চেয়েও বড় রিয়ালের জয়, বললেন এমবাপ্পে

এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন ফরাসি এই তারকা। তাঁর মতে, ব্যক্তিগত সাফল্য নয়, দলীয় অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোববার রাতে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া বার্সেলোনাকে সমতায় ফেরালেও ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, আমি গোল করতে ভালোবাসি। গোল করে দলকে সাহায্য করতেও ভালো লাগে। তবে আজ এটি কেবল একটি ছোট বিষয়। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’

দলের সম্মিলিত পারফরম্যান্সের প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘সত্যি বলতে, আজকের ম্যাচের আসল তারকা পুরো দল। আমরা জানতাম, বড় একটি ম্যাচ খেলতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ হয়েছে। এই জয়ে আমরা মাত্র তিন পয়েন্ট পেয়েছি। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে হবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে দলটি। তবে টানা জয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ এমবাপ্পে। পুরো মৌসুমে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, ‘এতে বিশেষ কিছু প্রমাণ হয় না। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পাঁচটি জয় আমাদের কাছে কিছুই নয়। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’

এল ক্লাসিকোর জয়কে ইতিবাচক বার্তা হিসেবে দেখলেও মৌসুমের বাকি পথকে কঠিন মনে করছেন এমবাপ্পে। তাঁর ভাষায়, ‘আজকের জয় ভালো একটি বার্তা দিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারি না যে মৌসুম শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও একই তীব্রতা নিয়ে খেলতে হবে।’

Facebook Comments Box

Posted ৬:৪৩ এএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।