ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে মীমাংসার চেষ্টা

জেলা প্রতিনিধি   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে মীমাংসার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী মো. ইয়াসিন মিয়া (৫০)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং শিশুটির পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকালে স্থানীয় বাজারে সয়াবিন তেল কিনতে যায় শিশুটি। ফেরার পথে ইয়াসিন মিয়া তার মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক নিজের দোকানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে হত্যার হুমকি দিয়ে হাতে টাকা ধরিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়।

বাড়িতে ফিরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায় শিশুটি।

সালিশে মীমাংসার চেষ্টা, পরিবারের অভিযোগ

শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর সামাজিক মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গত শুক্রবার রাতে আয়োজিত সালিশি বৈঠকে ১২ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করা হয়। সেখানে অভিযুক্তকে শুধু ক্ষমা চাওয়ানোর মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলে।

তবে এ সিদ্ধান্ত মেনে না নিয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান শিশুটির বাবা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। এ কারণে মামলা করতে দুই থেকে তিন দিন দেরি হয়েছে বলে দাবি পরিবারের।

পরে গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় মামলা করেন।

ডাক্তারি পরীক্ষার আগে জ্ঞান হারায় শিশু

রবিবার (২৫ অক্টোবর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হলে সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশি গাড়িতে করে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভুঁইয়া জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা প্রাথমিক চিকিৎসা দেন। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ইয়াসিন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ পিএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।