ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল, আটক আরও দুই

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

শ্রীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল, আটক আরও দুই

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাঁদের আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম সারোয়ার মোর্শেদ (৩৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তাঁর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামে। তিনি বজলুর রহমানের ছেলে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর নামে এক যুবক কেওয়া বাজারের পাশের একটি বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকে ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক সেবনরত অবস্থায়ও তাঁদের পাওয়া যায় বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, আটক ব্যক্তিদের থানায় আনার পর তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। ইয়াবাসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩২ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।