ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘নোবেল পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে চাই না’: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

‘নোবেল পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে চাই না’: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘বাজে’ আখ্যা দিয়ে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রোববার মিশিগানের পোর্ট হিউরন শহরে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘সত্যি বলতে, নরওয়ে একটা বাজে দেশ। আসলে নরওয়ে একটা জঘন্য দেশে পরিণত হয়েছে।’ ট্রাম্প আরও বলেন, নির্দিষ্ট কিছু দেশ থেকে অভিবাসীদের স্বাগত জানালেও নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চান না তিনি। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। বিশ্বশান্তিতে অবদানের জন্য পুরস্কারটি তাঁরই প্রাপ্য ছিল বলে দাবি করে আসছেন তিনি।

পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক ও অপমানজনক’ আখ্যা দিয়ে ট্রাম্প নরওয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নরওয়ের নাগরিকদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে সোমবার প্রতিক্রিয়া জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ ইদে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। এ বিষয়ে নরওয়ে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।

এস্পেন বার্থ ইদে আরও বলেন, ট্রাম্প ভালো করেই জানেন যে নোবেল কমিটি স্বাধীন ও নিরপেক্ষ। তারপরও তাঁকে বিষয়টি আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে হাইতি ও আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে অশালীন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।

সূত্র: এএফপি

Facebook Comments Box

Posted ৪:১৬ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।