নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

মালয়েশিয়ার ইপোতে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির সংঘর্ষে তিন তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, ভোর ৩টা ৩৫ মিনিটে জালান জেলাপাং-আম্পাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ১৫টি যানবাহনই মেরু থেকে তামবুনের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আহত ৯ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির চালক অক্ষত রয়েছেন।
Posted ৭:০৭ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।