ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে হবে, তার ওপর প্রয়োজনীয় কাগজপত্রও ভিন্ন হতে পারে।

আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে।

নাম সংশোধন

নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স (থাকলে), সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ, কাবিননামা বা বিবাহ সনদ এবং স্বামী বা স্ত্রীর এনআইডি।

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধন

বাবা বা মায়ের নামের বানান, পদবি বা সম্পূর্ণ নাম সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে শিক্ষাগত সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডি, ভাই-বোনের এনআইডি ও শিক্ষাসনদ এবং পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রসিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

জন্মস্থান ও পেশা সংশোধন

জন্মস্থান সংশোধনে অনলাইন জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট ও স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, পেশার তথ্য পরিবর্তনের ক্ষেত্রে চাকরিজীবীদের নিয়োগপত্র, পেশাসংক্রান্ত সনদ এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র চাওয়া হতে পারে।

দৃশ্যমান চিহ্ন ও রক্তের গ্রুপ

দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন সংশোধনে উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন ও মেডিক্যাল সনদ প্রয়োজন হতে পারে। রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের জন্য লাগবে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

ঠিকানা সংশোধন

স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ, বিদ্যুৎ বিল, চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রসিদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের তথ্য প্রয়োজন হতে পারে।

অতিরিক্ত নথি চাইতে পারে নির্বাচন কমিশন

এনআইডি সংশোধনের ক্ষেত্রে সংশোধনের ধরন ও আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী নির্বাচন কমিশন অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সংশোধন করতে চাওয়া তথ্যের পক্ষে প্রাসঙ্গিক সরকারি নথি প্রস্তুত রাখা ভালো।

নোট: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সংশোধনের ধরন ও আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট নির্বাচন অফিসের সর্বশেষ নির্দেশনা যাচাই করা উচিত।

Facebook Comments Box

Posted ৬:৫০ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।