ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পেট্রোল-ডিজেলে বড় করছাড় জার্মানির, লিটারে স্বস্তি ১৭ সেন্ট

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

পেট্রোল-ডিজেলে বড় করছাড় জার্মানির, লিটারে স্বস্তি ১৭ সেন্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ কমাতে পেট্রোল ও ডিজেলের ওপর লিটারপ্রতি প্রায় ১৭ ইউরো সেন্ট করছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে এবং বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে।

শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ করছাড়ে মোট ব্যয় হবে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ইউরো। জ্বালানি কর লিটারপ্রতি ১৪ ইউরো সেন্ট কমানো হলেও ভ্যাটের প্রভাব বিবেচনায় ভোক্তারা বাস্তবে প্রায় ১৭ ইউরো সেন্টের মূল্যস্বস্তি পাবেন।

এদিকে লুক্সেমবার্গ ও বেলজিয়ামের মতো জ্বালানি তেলের ওপর মূল্যসীমা (ফুয়েল প্রাইস ক্যাপ) আরোপের সম্ভাবনা নিয়েও তেলশিল্পের সঙ্গে আলোচনা শুরু করবে সরকার। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, প্রতিদিন গাড়ির ওপর নির্ভরশীল মানুষ বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছেন। সংকটের সময়ে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে।

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় জার্মানিতে জ্বালানি মূল্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। সম্প্রতি দেশটিতে E10 পেট্রোলের দৈনিক গড় দাম রেকর্ড ২ দশমিক ২৮৬ ইউরোতে পৌঁছায়।

তবে করছাড়ের সমালোচনা করেছে বিরোধী দল ও পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। তাদের দাবি, এতে জ্বালানির ওপর নির্ভরতা কমবে না; বরং করছাড়ের বড় অংশ তেল কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় চলে যেতে পারে।

এর আগে চলতি বছরের মে থেকে জুন পর্যন্ত জ্বালানি কর কমিয়ে প্রতি লিটার জ্বালানির দাম প্রায় ১৭ ইউরো সেন্ট কমিয়েছিল জার্মানি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।