ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ আগে রাজধানীসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এতে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি’র কথা জানিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তার কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ৩০ মিনিট পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নেয়।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবেও উত্তেজনা বেড়েছে। হুতিরা চলতি মাসে নতুন করে সামরিক অভিযান শুরু করে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তারা সৌদি আরবের বিরুদ্ধে বাব আল-মান্দাব প্রণালিতে নৌ অবরোধের ঘোষণাও দিয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর বাব আল-মান্দাব দিয়ে সৌদি তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে পাঁচটি সৌদি তেলবাহী জাহাজ ওই পথ ব্যবহার করেছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ, এএফপি

Facebook Comments Box

Posted ৭:৫৩ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।