ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, সংখ্যা ৫৮

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, সংখ্যা ৫৮

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আল জাজিরা জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর প্রতিহত ও ভূপাতিত করে। তবে ড্রোন ভূপাতিতের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে গত জুনে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা’ এখন আর আলোচনার টেবিলে নেই। বাস্তবেও এর কার্যকারিতা নেই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই চুক্তির গুরুত্বপূর্ণ একটি শর্ত লঙ্ঘন করার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে চলে গেছে।’

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত তুলে ধরে আরাঘচি বলেন, তাদের উত্থাপিত সাতটি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

তিনি বলেন, ‘তারা যদি দুই দিনের সময়সীমা কমিয়ে এক দিন বা এমনকি দুই ঘণ্টাও করতে চায়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দাবিগুলো পূরণ করতে হবে।’

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রসঙ্গে আরাঘচি বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে নেওয়া হবে না। এসব মজুত ইরানের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

এ ছাড়া পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা নিয়ে ইরানের অভ্যন্তরীণ মতপার্থক্যের কথাও তুলে ধরেন তিনি।

আরাঘচি বলেন, নীতির পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, বর্তমান নীতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তবে বিদ্যমান নীতি বজায় রাখার পক্ষেও জোরালো যুক্তি রয়েছে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Posted ৬:৩৩ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।