ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>
প্রতিপাদ্য: ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’

বিশ্ব শিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

বিশ্ব শিশু দিবস আজ

বিশ্ব শিশু দিবস আজ ২০ নভেম্বর। শিশুদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা, বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা, সুস্বাস্থ্য ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা এবং প্রতিটি শিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। প্রতিপাদ্যের মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, স্বাধীনভাবে মতামত প্রকাশ এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ (কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড—সিআরসি) গৃহীত হয়। শিশুদের অধিকার সুরক্ষায় এটি বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। ঐতিহাসিক এই দিনকে স্মরণ করেই প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশু অধিকার সনদের আলোকে বিশ্বজুড়ে শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। পাশাপাশি শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের সামনে থাকা নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে সংস্থাটি।

আন্তর্জাতিক এ দিবসের মূল বার্তা হলো—প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা, তাদের সুরক্ষা দেওয়া এবং এমন পরিবেশ গড়ে তোলা, যেখানে শিশুরা ভয়, বৈষম্য ও বঞ্চনা ছাড়াই নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে।

Facebook Comments Box

Posted ১১:৪০ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।