ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গোপালগঞ্জে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবি প্রধান

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

গোপালগঞ্জে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবি প্রধান

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ বিজিবি ও এসআরবির মহাপরিচালক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তিন কর্মকর্তা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। পাশাপাশি জেলার নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ করবেন তাঁরা।

এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

Facebook Comments Box

Posted ১১:৩০ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।