ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার বার্সেলোনার জোয়ান গার্সিয়া

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার বার্সেলোনার জোয়ান গার্সিয়া

বিশ্বের সবচেয়ে মূল্যবান গোলরক্ষকদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। তার সম্ভাব্য দলবদল মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা।

২৫ বছর বয়সী জোয়ান গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। সিআইইএস ফুটবল অবজারভেটরির মূল্যায়নে তার সম্ভাব্য ট্রান্সফার ভ্যালু ৮ কোটি ৬ লাখ ইউরো। তার ঠিক পরেই রয়েছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তার সম্ভাব্য দলবদল মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। ২৭ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। তার সম্ভাব্য দলবদল মূল্য ৬ কোটি ৪২ লাখ ইউরো।

সিআইইএস ফুটবল অবজারভেটরি নিজস্ব পরিসংখ্যানগত মডেলের মাধ্যমে এই মূল্যায়ন করেছে। পুরোনো ও সাম্প্রতিক বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদল মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

গোলরক্ষকদের সম্ভাব্য দলবদল মূল্যের শীর্ষ ১০ তালিকায় সাতজনই খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। বাকি তিনজন হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ (নবম) এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ (দশম)।

ইংল্যান্ডের আলোচিত গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড রয়েছেন তালিকার ১১তম অবস্থানে। লিডসের হয়ে খেলা এই গোলকিপারের সম্ভাব্য দলবদল মূল্য ৪ কোটি ৮৯ লাখ ইউরো।

শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগের বাইরে গোলরক্ষকদের মূল্যায়নেও উঠে এসেছে বেশ কয়েকটি নাম। সিআইইএস প্রতিবেদনের লেখকদের হিসাবে পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা রয়েছেন এই তালিকার শীর্ষে। তার পরেই আছেন পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার এবং ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেন।

তালিকার সেরা ১০০ গোলরক্ষকের মধ্যে সবচেয়ে কম বয়সী লুকা ব্রুঘমান্স। বেলজিয়ামের ক্লাব কেআরসি গেঙ্কের ১৮ বছর ৪ মাস বয়সী এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। তার মালিকানা ইতোমধ্যে লিভারপুলের হাতে রয়েছে।

অনূর্ধ্ব-২১ বয়সী গোলরক্ষকদের মধ্যে সেরা ১০০ তালিকায় আরও রয়েছেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি (১৯ বছর ৫ মাস) এবং ক্রুজেইরোর ওতাভিও (২০ বছর ৯ মাস)।

Facebook Comments Box

Posted ৬:১৬ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।