ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন, প্রকাশ পূর্ণ তালিকা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন, প্রকাশ পূর্ণ তালিকা

দেশের ৫০৮টি উপজেলায় ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক পূর্ণ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার তালিকা প্রকাশ করা হয়।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তার পূর্ণ তালিকা বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।

কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা দেখতে নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণ তালিকায় ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৬:২৬ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।