ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার পরিচালক এমডি ইকবাল হোসেন।
জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় আসেন অভিনেতা সোহেল খান। শুটিং ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিট, সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Posted ৩:৩২ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।