বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   523 বার পঠিত

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মন দুয়ারি’ নামে একটি নাটক। এর মাধ্যমে প্রথমবার জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন।

নাটকটি বেশ জনপ্রিয় হয়। দর্শক এ জুটির নতুন আরও নাটক দেখারও আগ্রহ প্রকাশ করেন। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন এ জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’। এটি গত ঈদে মুক্তি পায়। এটি থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান এ অভিনেত্রী। তার অভিনীত প্রায় সব নাটকই রোমান্টিক গল্পের।

এ বিষয়ে নীহা বলেন, ‘আমার মনে হয়, দর্শক আমাকে রোমান্টিক কাজে পছন্দ করেন। নির্মাতারা আমাকে রোমান্টিক কাজেই চান। এ ছাড়া আমিও রোমান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপাতত এ ধরনের গল্পেই কাজ করে যেতে চাই।’

এদিকে নীহা অভিনীত আরও দুটি নাটক শিগ্গির মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ৩:১৯ পিএম | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।