ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন। ওই পরিচালক তাকে ব্যক্তিগতভাবে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় করে দেন অভিনেত্রী।
সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন স্বরা। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া ঘটনাটি তাকে মানসিকভাবে বেশ নাড়া দিয়েছিল।
অভিনেত্রী বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমাটির কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্বরা।
স্বরা জানান, একদিন একটি রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে তাকে একাই ডেকে পাঠান পরিচালক। পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানো ও কবিতা শেয়ার করার মতো কাজও করতেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, “আমি আগেই জিজ্ঞেস করেছিলাম—রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম—না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?”
পরে গেস্ট হাউসে গিয়ে স্বরা দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সেখান থেকে চিত্রনাট্য পড়ে কোনোমতে নিজের ঘরে ফিরে যান তিনি।
কিন্তু রাতেই ঘটে আরও অস্বস্তিকর ঘটনা।
স্বরা বলেন, “মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল—পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বেন।”
শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হন অভিনেত্রী। এরপর মদ্যপ অবস্থায় পরিচালক তাকে অদ্ভুত এক আবদার করেন। স্বরার ভাষায়, পরিচালক তাকে জিজ্ঞেস করেন—“আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?”
ঘটনাটিকে ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম তিক্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন স্বরা ভাস্কর।
Posted ৭:২১ এএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।